ঢাকা, সোমবার   ০৮ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩

প্রকাশিত: ০৬:৩২, ৬ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৬:৩৩, ৬ সেপ্টেম্বর ২০১৯

সাকিবকে হাঁটু গেড়ে বসে ফুল দিলেন, স্যালুটও করলেন

খেলার মধ্যে অদ্ভূত কাণ্ড ঘটালেন এক সাকিব ভক্ত। তখন আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ। দিনের ১১তম ওভারে প্রথম বল করতে আসেন সাকিব। তৃতীয় বল হওয়া মাত্রই হঠাৎ করে এক মাঠে ঢুকে সাকিবকে ফুলের তোড়া উপহার দিলেন!

সাকিবকে হাঁটু গেড়ে বসে ফুল দেন তিনি। স্যালুটও করেন। তবে কিছুক্ষণ পরেই নিরাপত্তা কর্মীরা সেই সমর্থককে টেনে মাঠ থেকে বের করে দেন। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয়। প্রিয় খেলোয়াড়কে আলিঙ্গন করতে কিংবা তার তার সঙ্গে একটি সেলফি তুলতে ভক্তদের মাঠে ছুটে আসার ঘটনা আগেও দেখা গেছে। ২০১৬ সালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ চলকালীন এক দর্শক ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরিয়েছিলেন। আইনিউজ/এসবি
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়