নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪৯, ৭ জুন ২০২১
তৃতীয় ধাপে ১২১১৬ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ
তৃতীয় ধাপে বীর মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ ধাপে ৮ বিভাগের ৩৮৮ উপজেলার ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে।
সোমবার (৭ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মুক্তিযোদ্ধাদের তৃতীয় তালিকা দেখতে ক্লিক করুন ।
প্রকাশিত তৃতীয় চূড়ান্ত তালিকায় ঢাকা বিভাগের তিন হাজার ৪৫৯ জন, চট্টগ্রাম বিভাগের দুই হাজার ৩৭৪ জন, বরিশাল বিভাগের এক হাজার ১৮০ জন, খুলনা বিভাগের দুই হাজার ২৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৩৩৩ জন, রাজশাহী বিভাগের এক হাজার ৪৩৭ জন, রংপুর বিভাগের ৭৬৮ ও সিলেট বিভাগের ২৭৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।
গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথমটি প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ তালিকায় স্থান পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধা।
দ্বিতীয় তালিকায় স্থান পান ছয় হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধা, এ তালিকা প্রকাশ করা হয় গত ৯ মে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















