ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৬, ৭ জুন ২০২১
আপডেট: ২৩:৩৯, ৭ জুন ২০২১

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা: প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব

বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের অবরুদ্ধ স্বদেশ থেকে দখলদার বাহিনীকে বিতাড়িত করার মরণপণ লড়াইয়ে জেগে ওঠে মুক্তিযোদ্ধারা। তাদের আত্মত্যাগের ফলেই আমরা নিজেদের স্বাধীন জাতি হিসেবে ভাবতে পারছি। 

সেসব মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করছে সরকার। এরই মধ্যে তিন ধাপে ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।  

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারে (এমআইএস) যুক্ত হওয়াদের তালিকাই প্রকাশ করা হবে। তবে যাদের নাম শুধু বেসামরিক তালিকায় আছে, তাদের নাম আপাতত প্রকাশ করা হবে না।

এছাড়া জামুকার সুপারিশবিহীন যে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলছে, তাদের নামও তালিকায় থাকছে না। 

উল্লেখ্য, সামরিক গেজেটে অন্তর্ভুক্ত ৩৯ হাজার ২৪৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৬৩১ জন বিভিন্ন বাহিনীর।

প্রথম পর্ব

গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথমটি প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। যাতে দেশের আট বিভাগের এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধাকে স্থান দেয়া হয়।

সেদিন বিকেলে সংবাদ সম্মেলন করে এ তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একই দিন ১৯১ জন শহিদ বুদ্ধিজীবীর তালিকাও প্রকাশ করা হয়।

প্রথম তালিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ বরিশাল বিভাগের ১২ হাজার ৫৬৩ জন, চট্টগ্রাম বিভাগের ৩০ হাজার ৫৩ জন, ঢাকা বিভাগের ৩৭ হাজার ৩৮৭ জন, ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ৫৮৮ জন, খুলনা বিভাগের ১৭ হাজার ৬৩০ জন, রাজশাহী বিভাগের ১৩ হাজার ৮৮৯ জন, রংপুর বিভাগের ১৫ হাজার ১৫৮ জন ও সিলেট বিভাগের ১০ হাজার ২৬৪ জন বীর মুক্তিযোদ্ধা স্থান পেয়েছেন।

বীর মুক্তিযোদ্ধাদের প্রথম তালিকা 

দ্বিতীয় পর্ব

প্রথম পর্বের প্রায় দেড় মাস পর অর্থাৎ ৯ মে প্রকাশিত হয় বীর মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় তালিকা। এ ধাপে ৮ বিভাগের ৬ হাজার ৯৮৮ জন স্থান পান তালিকায়। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতী তালিকায়  ঢাকা বিভাগের ১ হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৩৪৭ জন, বরিশাল বিভাগের ৫৭৩ জন, খুলনা বিভাগের ৭৭০ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬৭ জন, রাজশাহী বিভাগের ৬৮৪ জন, রংপুর বিভাগের ৫৭২ জন ও সিলেট বিভাগের ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

বীর মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় তালিকা 

তৃতীয় পর্ব 

তৃতীয় ধাপে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়েছে ঐতিহাসিক ছয় দফা দিবসের (৭ জুন) দিনে। এ তালিকায় রয়েছে ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম। 

সোমবার (৭ জুন)  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় চূড়ান্ত তালিকায় ঢাকা বিভাগের তিন হাজার ৪৫৯ জন, চট্টগ্রাম বিভাগের দুই হাজার ৩৭৪ জন, বরিশাল বিভাগের এক হাজার ১৮০ জন, খুলনা বিভাগের দুই হাজার ২৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৩৩৩ জন, রাজশাহী বিভাগের এক হাজার ৪৩৭ জন, রংপুর বিভাগের ৭৬৮ ও সিলেট বিভাগের ২৭৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

বীর মুক্তিযোদ্ধাদের তৃতীয় তালিকা 

মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে। তাদের জন্য বাসস্থান, চিকিৎসাসেবা, কোটাভিত্তিক সরকারি চাকরিতে নিয়োগ এবং তাদের সন্তানদের লেখাপড়ার জন্য মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়