ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ৮ জুন ২০২১
আপডেট: ১৭:৪৩, ৮ জুন ২০২১

আজ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে সকাল ৭টার পর থেকেই থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। যা আগামীকালও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, রাজধানীসহ সারাদেশে বৃষ্টির এ ধারা আজ প্রায় সারাদিনই থাকতে পারে। একটানা হয়তো বৃষ্টি হবে না, তবে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া আকাশও মেঘলা থাকতে পারে।

এদিকে সাত সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কোথাও তেমন জলাবদ্ধতা দেখা না দিলেও অফিসগামী মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেককেই ছাতা মাথায় সড়কে চলাচল করতে দেখা গেছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া সপ্তাহের মাঝামাঝি বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল,চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে ফরিদপুর রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এসব অঞ্চলে তা প্রশমিত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরির্বতিত।

আগামী দুদিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অবশিষ্টাংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করতে পারে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়