ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৪, ৮ জুন ২০২১
আপডেট: ১৭:৩৯, ৮ জুন ২০২১

জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সভাপতি নির্বাচিত হয়েছে মালদ্বীপ।

এর ফলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেবে।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদরদফতরে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়।

বাংলাদেশ ছাড়াও কুয়েত, লাউস ও ফিলিপিন্স সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে।

এর আগে ২০১৬-১৭ মেয়াদে ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনেও বাংলাদেশ সহ-সভাপতির দায়িত্ব পালন করেছে।

এছাড়া মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতার ধারক ও বাহক এবং বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জসমূহ মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্বের প্রতি বিশ্বাসী। উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার নীতিগত ও গঠনমূলক অবস্থান বজায় রেখেছে। বহুপক্ষীয় ফোরামে নেতৃত্বদানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর যে আস্থা রাখে, এই নির্বাচন তারই বহি:প্রকাশ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়