নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৫৬, ৮ জুন ২০২১
সরকারি স্থাপনায় মশার লার্ভা পাওয়া গেলে চারগুন জরিমানা
সরকারি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেলে চারগুণ বেশি জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (৮ জুন) নগর ভবনে আয়োজিত ‘এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধ’ বিষয়ক এক মতবিনিময় সভায় মেয়র এ কথা বলেন।
তাপস বলেন, সরকারি আবাসন-নির্মাণধীন স্থাপনাগুলো এডিস মশার অভয়ারণ্য; লার্ভা পাওয়া গেলে জরিমানা চার গুণ।
এদিকে এডিস মশার বংশ বিস্তার রোধে দক্ষিণ সিটির পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত এবং অভিযান চলমান রয়েছে। এক্ষেত্রে সে সকল বাসা ও স্থাপনায় ডেঙ্গু রোগের জীবাণুবহনকারী এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, সে সকল স্থাপনা মালিকদের জরিমানার আওতায় আনা হচ্ছে। দক্ষিণ সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে চলমান অভিযানে দেখা গেছে, সরকারি আবাসন ও নির্মানাধীন স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগ পরিবেশ রয়েছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















