নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৫৩, ৮ জুন ২০২১
একনেকে গান গাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে চিলমারী বন্দর নিয়ে গান গেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ তথ্য জানান।
বৈঠকে কুড়িগ্রামের চিলমারীতে নদীবন্দর নির্মাণ প্রকল্পের বিষয়ে আলোচনা করতে গিয়ে গান গেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুরে সুরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘হাঁকাও গাড়ি ভাই চিলমারী বন্দর।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চিলমারী কিন্তু একসময় বিখ্যাত বন্দর ছিল। দেশভাগের পর আসামের সঙ্গে লিংক নষ্ট হওয়ায় গুরুত্ব কমে গেছে। এখন যেহেতু আমরা আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য বাড়াচ্ছি, প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গেও বাড়াচ্ছি। চিলমারী বন্দরটা আবার আগের জায়গায় যাবে। তখনই প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিলেন, হাঁকাও গাড়ি ভাই চিলমারী বন্দর।’
এ বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কিংবদন্তী শিল্পী ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীনের ওকি গাড়িয়াল ভাই গানটির দুটি কলি উচ্চারণ করেছেন। তিনি জানান, ওই গানে শিল্পী গরুর গাড়ির কথা বুঝিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী সেই চিলমারীতে এখন রেলগাড়ি দিয়েছেন।
একনেক সূত্র জানায়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, নয়ারহাট) নদীবন্দর নির্মাণ’ প্রকল্পটি ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা খরচে ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















