ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ৮ জুন ২০২১
আপডেট: ১৭:৫০, ৮ জুন ২০২১

করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৪৪ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ২ হাজার ৩২২ জনকে।  

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৬৫ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ।

মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনায় দেশে এখন পর্যন্ত ১২ হাজার ৯১৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে।  

একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ৬২ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জনে।   

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়