নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪৯, ৮ জুন ২০২১
‘বজ্রপাতে মৃত্যুর জন্যও হয়ত সরকারকে দায়ী করে বিএনপি’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সবকিছুতে সরকারের দোষ খোঁজে। আমি মাঝে মাঝে ভাবি বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে, তারা আবার নাকি বলে যে আওয়ামী লীগই দায়ী। কখন আবার বজ্রপাতে মৃত্যুর জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করে। সেটাই আমি ভাবছি।
মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় আসার সময় বিএনপি বলেছিল, সরকারের জন্য ঘূর্ণিঝড় হয়েছে। বস্তিতে আগুন লেগেছে, সেটার জন্যও আওয়ামী লীগকে দায়ী করে। আমরা আগুন লাগিয়ে মানুষের দুর্ভোগের সৃষ্টি কেন করব? আগুন সন্ত্রাসতো তাদের ব্যাপার।
বিএনপি আসন্ন উপনির্বাচনগুলো বর্জনের ঘোষণা দিয়ে ১০১৪-২০১৫ সালের মত আবারও ‘জ্বালাও-পোড়াওয়ের’ আন্দোলনে যাচ্ছে কি না- সেই প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
‘বিএনপি উপ-নির্বাচন বয়কট করে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তারা আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে। আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতি সৃষ্টি করা হলে আওয়ামী লীগ রাজপথে সমুচিত জবাব দেবে।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















