ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৭, ৮ জুন ২০২১
আপডেট: ২৩:৫৩, ৮ জুন ২০২১

হেফাজতের আরও ৪৬ নেতার ব্যাংক হিসাব তলব

হেফাজতে ইসলাম বাংলাদেশের আরও ৪৬ নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

জানা গেছে, মোদিবিরোধী আন্দোলনের সময় দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংস বিক্ষোভ করেছিল কওমি মাদরাসাভিত্তিক এই সংগঠনটি। তাদের এ সহিংস আন্দোলনের অর্থ জোগান দাতাদের খুঁজতে একটি গোয়েন্দা সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এসব ব্যক্তির ব্যাংকিং লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।

বিএফআইইউ'র চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তি ও তাদের স্বার্থ-সংশ্নিষ্ট প্রতিষ্ঠানের নামে অতীতে বা বর্তমানে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট পরিচালিত হলে যাবতীয় তথ্য পাঠাতে হবে। হিসাব খোলার ফরম, কেওয়াইসি এবং শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য পাঠাতে হবে।

গত বুধবার সব ব্যাংকে এ-সংক্রান্ত চিঠি পাঠায় বিএফআইইউ। ৪৬ নেতার সবাই সংগঠনটির আগের কমিটিতে ছিলেন।

এই নেতাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, সাবেক প্রচার সম্পাদক গাজী ইয়াকুব উসমানী (কসবা), সাবেক সহকারী আন্তর্জাতিক সম্পাদক মাওলানা শোয়াইব আহমেদ, সাবেক সহকারী প্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, সক্রিয় সমর্থক মো. আহমদ আলী কাসেমী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির।

ঢাকা মহানগরীর দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগরী হেফাজতের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন, সাবেক অর্থ সম্পাদক মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী, সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সদস্য মাওলানা নূর হোসাইন নূরানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, সাবেক সহকারী অর্থসম্পাদক মাওলানা মোহাম্মদ আহসান উল্লাহ, সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা হারুন ইজাহার, সাবেক যুগ্ম সম্পাদক মাওলানা জালাল উদ্দিন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়