নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:১৩, ৯ জুন ২০২১
ভূমিকম্পের ঝুঁকিতে আছে দেশের ছয় জেলা
দশদিনের ব্যবধানে কয়েকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। কিন্তু শুধু সিলেট নগরে কেন ভূকম্পন হচ্ছে, তার কোনো উত্তর পাওয়া যায় নি এখনো। এদিকে জানা গেছে- শুধু সিলেটই নয়, দেশের ছয়টি জেলা ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে।
গবেষকরা জানিয়েছেন, বাংলাদেশে বিপজ্জনক ভূকম্পনের প্রধান উৎস দুটি। এর একটি হলো ৩০০ কিলোমিটার দীর্ঘ ডাউকি ফল্ট। অন্যটি টেকনাফ-পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল সাবডাকশন জোন। তাই সিলেট, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রাম জেলা মাঝারি ঝুঁকিপূর্ণ এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল সর্বাপেক্ষা কম ঝুঁকিপূর্ণ।
নেচার জিওসায়েন্স জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি তৈরি হচ্ছে। বাংলাদেশে ভূমিকম্পপ্রবণ এলাকার মানচিত্র অনুযায়ী, সিলেট ও চট্টগ্রাম উচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চল।
ভূত্বকীয় পাত বা টেকটনিক প্লেটই হলো ভূমিকম্পের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশ তিনটি প্লেটের সংযোগস্থলে রয়েছে। ইন্ডিয়ান ও বার্মিজ প্লেটের মধ্যে অবস্থান করছে সিলেট। সিলেটের উত্তরে রয়েছে ডাউকি ফল্ট। টেকটনিক প্লেটগুলোতে প্রচুর পরিমাণে শক্তি জমা হচ্ছে এবং এই জমে থাকা শক্তিই ভূমিকম্পের মাধ্যমে বের হয়ে আসে।
এ বিষয়ে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ১৭৯৬ সালে ডাউকি ফল্ট এলাকায় বড় মাত্রার ভূ-কম্পন হয়েছিল। রিসার্স অনুযায়ী বড় মাত্রার ভূ-কম্পন থেকে আরেকটি বড় মাত্রার ভূ-কম্পন হতে ৫০০ থেকে দুই হাজার বছর সময় নেয়। এ হিসেবে বাংলাদেশে বড় ধরণের ভূমিকম্প হতে আরো ৩০০ বছর লাগার কথা। তবে চট্টগ্রাম ত্রিপুরা বেল্টে দীর্ঘদিন ধরে ভূমিকম্প হয়নি। সেখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দেশের দুই দিকের ভূ-গঠনে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা রয়েছে। এর প্রথমটি সিলেট অঞ্চলে ডাউকি ফল্টে, অন্যটি চট্টগ্রাম ত্রিপুরা বেল্টে পাহাড়ি অঞ্চলে। রাজধানী ঢাকার মধ্যে বড় ভূমিকম্প সৃষ্টির মতো ভূ-তাত্ত্বিক অবস্থা না থাকলেও সিলেট বা চট্টগ্রামে শক্তিশালী ভূমিকম্প হলে সেটির মারাত্মক প্রভাব পড়বে এখানেও।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমদ বলেন, ভূমিকম্প হবেই, এটা আমরা প্রতিরোধ করতে পারব না। তবে ক্ষয়ক্ষতি এড়াতে আমাদের প্রস্তুত হতে হবে। শহরের মাটির নিচে নতুন কোনো ফল্ট লাইন সৃষ্টির বিষয়টিও উড়িয়ে দেয়া যায় না।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















