নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:২২, ৯ জুন ২০২১
দেশে ২৪ ঘণ্টায় মারা গেলেন আরও ৩৬ জন
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ২ হাজার ৫৩৭ জনকে।
এর আগে গতকাল করোনা সংক্রমিত ৪৪ জন মারা গিয়েছিলেন। অন্যদিকে শনাক্তের তালিকায় যুক্ত হয়েছিলেন ২ হাজার ৩২২ জন।
বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনায় দেশে এখন পর্যন্ত ১২ হাজার ৯৪৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জনে।
করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৮৪ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ।
একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ২৬৭ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















