ঢাকা, মঙ্গলবার   ১৬ জুন ২০২৬,   আষাঢ় ২ ১৪৩৩

প্রকাশিত: ০৫:২৪, ৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৫:২৪, ৭ সেপ্টেম্বর ২০১৯

পাকিস্তানের কিংবদন্তি স্পিনার আব্দুল কাদির মারা গেছেন

পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদির মারা গেছেন। লাহোরে ৬৩ বছর বয়সে মৃত্যু বরণ করেছেন তিনি।

শুক্রবার তার ছেলে সালমান কাদিরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন।

সালমান কাদির জানিয়েছেন, প্রথমে হার্ট অ্যাটাক করলে কাদিরকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানে নেয়ার পর আর রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অদ্ভূত বোলিং স্টাইলের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তিনি। পাকিস্তানের হয়ে খেলেছেন ৬৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে। টেস্টে তার অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে ১৯৭৭ সালে। শেষ টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯০ সালের ডিসেম্বরে। শেষ ওয়ানডে খেলেছেন ১৯৯৩ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। এক সময় পাকিস্তান দলের প্রধান নির্বাচকও ছিলেন তিনি।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়