ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ২৩:২৬, ৯ জুন ২০২১
আপডেট: ০৯:১৪, ১০ জুন ২০২১

দেশের আট অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে এরই মধ্যে প্রভাব বিস্তার শুরু করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বিশেষ করে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের বাকি অংশেও এটি দ্রুত বিস্তৃত হবে। 

এদিকে দেশের আট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সঙ্গে ভারী বর্ষণের আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

বুধবার (৯ জুন) সন্ধ্যা ৬ টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য পাওয়া গেছে। 

আবহাওয়া অফিসের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মৌসুমী বায়ু দেশের পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এতে আরো উল্লেখ করা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

আজ বুধবারের তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়