নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৫৮, ১০ জুন ২০২১
খুলনা বিভাগের ১১৯ ইউপি নির্বাচন স্থগিত
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় খুলনা বিভাগের ১১৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১০ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও লক্ষ্মীপুর-২ শূন্য আসনের নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়।
খুলনার ১১৯ ইউপিতে আগামী ২১ জুন ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু বিভাগটিতে প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। এমতাবস্থায় সেখানে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এছাড়া প্রথম ধাপের বাকি ইউপি ও শূন্য আসনের ভোটের বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
এর আগে, গত ২ জুন স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ২১ জুন ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এছাড়া ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হবে বলেও ওইদিন জানিয়েছিলেন ইসি সচিব।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















