নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:২০, ১১ জুন ২০২১
দেশে করোনায় মৃত্যু ১৩ হাজার পেরিয়েছে
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃত্যু ১৩ হাজার ছাড়াল। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৫৪ জনের দেহে। তাদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জনে।
শুক্রবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ২৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন।
গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৭৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৫৩৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ। এছাড়া মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে পুরুষ ৩০ জন আর নারী ১৩ জন। তাদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। বাকি একজনের মৃত্যু হয়েছে বাসায়। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ জন। এছাড়া চট্টগ্রামে ১০, রাজশাহীতে ১১, খুলনায় ৭, বরিশালে ২, রংপুরে ৪ এবং ময়মনসিংহে একজন মারা গেছেন। সিলেট বিভাগে কোনো মৃত্যু নেই।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ২ জন, ২১ থেকে ৩০ জনের মধ্যে দুইজন রয়েছেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















