নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:০৮, ১১ জুন ২০২১
বাজেটে শ্রমিকদের জন্য নেই ছিটেফোটাও: সিপিবি
এবারের বাজেট ৬ লাখ কোটি টাকার অধিক পরিমাণের বিশাল ঘাটতির বাজেট। অথচ সেখানে শ্রমিকদের জন্য বরাদ্দের ছিটেফোটাও নেই বলে উল্লেখ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার (১১ জুন) রাজধানীর শান্তিনগর বাজারে বিক্ষোভ কর্মসূচি থেকে এ কথা উল্লেখ করেন বক্তারা।
সিপিবি পল্টন থানা কমিটির সেকান্দার হায়াতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, হযরত আলী, ত্রিদিব সাহা, মঞ্জুর মঈন, ফারহান হাবিব, জাহিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেট লুটেরা ধনীদের আরো ধনী করবে আর গরীব-মধ্যবিত্তকে আপেক্ষিকভাবে আরো দরিদ্র ও আর্থিকভাবে অসহায় করে তুলবে। শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা বলয় গড়ে তোলার কোনো আশাবাদ এ বাজেটে দেখা যাচ্ছে না।
ভোটবিহীন সরকার গণবিরোধী বাজেট দিয়েছে বলেও উল্লেখ করেন সিপিবি নেতারা।
বক্তারা আরো বলেন, জনপ্রশাসন পরিচালনা ও ঋণের সুদ গুনতেই বাজেটের বিপুল অংশ ব্যয় হবে। আর এ বিশাল ব্যয় নির্বাহে সরকার আরো ঋণ করে দেশের ফোকলা অর্থনীতিকে আরো বিপর্যস্ত করে তুলবে। এর মধ্যেই লুটেরা গোষ্ঠী তাদের সম্পদের পাহাড় আরো বাড়াবে। জনগণের পিঠে চাপবে ঋণের বোঝা। কোনো বিনা ভোটের সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে না, বর্তমান সরকারও এ বাজেটে জনগণের প্রতি দায়িত্বের নজির প্রদর্শন করেনি।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















