ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩০, ১২ জুন ২০২১
আপডেট: ১৩:৪০, ১২ জুন ২০২১

আরেক দফা বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

আরেক দফা বাড়ানো হলো দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠনের চলমান ছুটি। করোনা পরিস্থিতির কারণে এ ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (১২ জুন) শিক্ষামন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং দেশের কোন কোন অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও কওমি মাদরাসাসমূহে চলমান ছুটি আগামী ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেয়ার পর থেকে ১৮ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি বাড়তে বাড়তে এ বছরের মে মাস পর্যন্ত এসেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টিভি, রেডিও ও অনলাইনে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে সরকার।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়