নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫০, ১২ জুন ২০২১
আপডেট: ১৩:৫৮, ১২ জুন ২০২১
আপডেট: ১৩:৫৮, ১২ জুন ২০২১
ঢাকায় মিন্টু, সিলেটে হাবিবুর ও কুমিল্লায় হাসেমকে আ.লীগের মনোনয়ন
মৃত্যুজনিত কারণে জাতীয় সংসদের তিনটি সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই তিন আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।
ঢাকা-১৪ আসনে আগা খান মিন্টু, সিলেট-৩ আসন হাবিবুর রহমান এবং কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খানকে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।
শনিবার (১২ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।
সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ,লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক ও আবদুস সোবহান গোলাপ।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়






















