ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ১২ জুন ২০২১
আপডেট: ১৭:০৭, ১২ জুন ২০২১

টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

করোনাভাইরাস প্রতিরোধী টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

শনিবার (১২ জুন) দুপুরে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট আয়োজিত এক ভার্চুয়াল সভায় এ কথা জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা টিকা উৎপাদনের পরিকল্পনা করছি, সে জন্য আমরা কয়েকটা মিটিংও করেছি। তবে করোনা মোকাবিলায় অনেক কিছু করার পরও আমাদের ক্রিটিজমের অভাব নেই।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির বিরুদ্ধে ভুল তথ্য দেয়া ও মিথ্যাচারের অভিযোগ এনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ আমাদের প্রশংসা করলেও টিআইবি এয়ারকন্ডিশন রুমে বসে আমাদের সমালোচনা করে প্রতিবেদন দিয়েছে। 

তিনি বলেন, স্বাস্থ্যখাত নিয়ে টিআইবির সমালোচনা যুক্তিযুক্ত নয়। টিকা দেয়ার স্বচ্ছতার অভাব, বেড বাড়ানো হয়নি- টিআইবির এমন মন্তব্য জনগণকে ভুল বার্তা দেয়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর আগে ভ্যাকসিনের দাম প্রকাশ হওয়ায় আমাদের সমস্যা হয়েছে। এজন্য চুক্তি অনুযায়ী কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়