নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:০৩, ১২ জুন ২০২১
দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমানবাহিনী প্রধান
শেখ আবদুল হান্নান
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নান।
শনিবার (১২ জুন) দুপুরে তিনি বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, গত ১ জুন এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নানকে বিমানবাহিনী প্রধান করে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আজ (শনিবার) দুপুরে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক তিনি আগামী ৩ (তিন) বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্বপালন করবেন।
উল্লেখ্য, মসিহুজ্জামান সেরনিয়াবাত তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় আজ (শনিবার) অবসরে গেছেন। তিনি ২০১৮ সালে তিন বছরের জন্য বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















