নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:০৫, ১৩ জুন ২০২১
সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর আগারগাঁওয়ে সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নুসরাত জাহান (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুন) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে প্রতিবেশীদের ফোন পাওয়ার পর বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর থেকে নিহত নুসরাতের স্বামী মামুন মিল্লাত পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ। তিনি পুলিশ কর্মকর্তা পরিচয়ে বি-২ নম্বর কোয়ার্টারে সাবলেটে নুসরাতকে নিয়ে বসবাস করে আসছিলেন।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ সরকার গণমাধ্যমকে জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী নুসরাত বিয়ের পর ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়। ঘটনার পর থেকে তার স্বামী মামুন মিল্লাত পলাতক রয়েছেন।
এসআই আরও বলেন, বেলা ১১টা পর্যন্ত মামুন মিল্লাত বাসায় ছিলেন। এরপর তিনি বাইরে চলে যান। এর দেড় ঘণ্টা পর প্রতিবেশীরা ডাকাডাকি করে নুসরাতের আর সাড়া পাননি। সন্দেহ হলে এক প্রতিবেশী ৯৯৯ নম্বরে ফোন করলে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নুসরাতকে পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী বলেন, নিহত নারীর বাড়ি চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায়। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। উনারা ঢাকায় আসার জন্য রওনা দিয়েছেন। তারা ঢাকায় আসলে নিহত নারীর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
তিনি বলেন, নারীর মরদেহ আমরা বাসাটিতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাই। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও মামলা হয়নি। তবে আমাদের তদন্ত চলমান রয়েছে। নিহতের স্বামী পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















