নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৩৪, ১৩ জুন ২০২১
খালেদা জিয়ার জন্মসনদসহ সকল নথি হাইকোর্টে তলব
খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মনিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সংক্রান্ত সব নথিপত্র তলব করেছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সকল নথি আদালতে দাখিল করতে বলা হয়েছে।
একইসঙ্গে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রোববার (১৩ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও অরবিন্দ কুমার রায়। রিট শুনানিতে বিরোধিতা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে যুবলীগ নেতা মামুনুর রশিদ ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন।
রিটে ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালন করায় তাকে কেন সাজা দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। এছাড়া খালেদা জিয়ার সকল শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের সকল নথি হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়। রিটে স্বরাষ্ট্র্র সচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















