ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৪, ১৩ জুন ২০২১
আপডেট: ১৮:২৮, ১৩ জুন ২০২১

ঢাকায় পৌঁছেছে চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা

ফাইল ছবি

ফাইল ছবি

চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের ছয় লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। রোববার (১৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান টিকা নিয়ে ঢাকায় পৌঁছায়।

এদিন সকালে সিনোফার্মের ৬ লাখ ডোজ টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ আর্মির দুটি সি-১৩০জে বিমান।

গত ১২ মে চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। ওই টিকাও দেশে আনে বিমান বাহিনীর এই পরিবহন বিমান।

পরে  ২১ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ফোনালাপ হয়। এসময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেয়ার কথা জানিয়েছিলেন।

চীনা দূতাবাস থেকে জানানো হয়, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন। সে কারণে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়ার পর আরও ৬ লাখ টিকা উপহার দেয়া হচ্ছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়