ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৬, ১৪ জুন ২০২১
আপডেট: ২৩:২৯, ১৪ জুন ২০২১

সংসদ অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন শুরু হয়েছে। সোমবার (১৪ জুন) সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় সংসদ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

জানা গেছে, বৈঠকে অর্থ মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের প্রশ্নোত্তর রয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০, নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নদী রক্ষা কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯ এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৪৬টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন করবেন।

আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন হবে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম সিমিন হোসেন (রিমি) স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপন করবেন বৈঠকে।

বৈঠকে আজকে তিনটি বিল পাশ হবে। বিলগুলো হলো- বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, ব্যাংকার্স বহি সাক্ষ্য বিল-২০২১ এবং আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ পাস হওয়ার কথা রয়েছে।

এছাড়া আজকের সংসদের বৈঠকে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে।

এর আগে গত ৭ জুন সংসদের চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হওয়ার পর ১৪ জুন সোমবার সকাল ১১টা পর্যন্ত বৈঠক মুলতবি ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়