ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫, ১৪ জুন ২০২১
আপডেট: ২২:৪৯, ১৪ জুন ২০২১

ফুসফুস ও কিডনি জটিলতা, বারবার জ্বর আসছে খালেদার

রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বারবার জ্বরে আক্রান্ত হচ্ছেন। ফুসফুস ও কিডনি জটিলতার কারণে এমনটা হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানান তিনি।

তিনি বলেন, ‘চিকিৎসকদের কাছ থেকে যতটুকু জেনেছি তার (খালেদা জিয়া) হার্টের সমস্যা আছে, সেই সমস্যা না গেলে তার লাংয়ে যেভাবে পানি জমে সেটা বন্ধ হবে না। যেটা তারা (চিকিৎসক) মনে করছেন, কিডনি ইজ নট ফাংশনিং প্রোপারলি। তার লিভারও ঠিকভাবে কাজ করছে না। যে কারণে জ্বর চলে গেলেও আবারও তার জ্বর আসছে। গতকালও তার জ্বর এসেছিল।’

এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। যেটা বারবার তারা বলছেন যে, আমাদের হাসপাতাল ওয়েল ইকুইপ্ট নয়। তাকে অ্যাডভান্স সেন্টারে নিয়ে চিকিৎসা করানো উচিত।’

হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়