ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ১৫ জুন ২০২১
আপডেট: ১৬:০০, ১৫ জুন ২০২১

সংসদে গ্রেফতার-নিখোঁজ আলেমদের মুক্তি ও সন্ধানের দাবি বিএনপির এমপিদের

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ ও ব্যারিস্টার রুমিন ফারহানা। (ছবি: সংগৃহীত)

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ ও ব্যারিস্টার রুমিন ফারহানা। (ছবি: সংগৃহীত)

গ্রেফতার হওয়া মামুনুল হকসহ অন্যান্য আলেমদের মুক্তির দাবি করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। তবে সরাসরি তাদের নাম উল্লেখ করেন নি তিনি। অন্যদিকে বিএনপি দলীয় আরেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাও নিখোঁজ-গুম হওয়া আলেমদের সন্ধান দিতে সরকারকে অনুরোধ জানান।

হারুনুর রশীদ বলেছেন, আলেমরা কিন্তু সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছে। যে সমস্ত আলেমরা রিমান্ড, গ্রেফতারের সম্মুখীন হয়েছে আপনি তাদেরকে মুক্তি দিন। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, আপনি তাদেরকে মুক্তি দিন।

মঙ্গলবার (১৫ জুন) সকালে জাতীয় সংসদে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বিলের ওপর আনিত সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

বিএনপির এমপি হারুনুর রশীদ বলেন, ধর্মীয় স্কলার যাদেরকে আমরা আলেম বলি। আলেম অর্থ এটুকু বুঝি যারা কোরআন এবং হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যা কারি। আজকে তারা কিন্তু সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছে। যে সমস্ত আলেমরা রিমান্ড, গ্রেফতারের সম্মুখীন হয়েছে আপনি তাদেরকে মুক্তি দিন। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন আপনি তাদেরকে মুক্তি দিন। দেশে না হলে উদ্বেগ এবং ভারসাম্যহীন অবস্থার তৈরি হবে।

এসময় ধর্ম প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সারা বাংলাদেশের ধর্মীয় তাফসীর বন্ধ করে দিয়েছেন। সংবিধানে বলা হচ্ছে কোন বাধা দেওয়া হবে না। কিন্তু গত চারদিন যাবত আমাদের একজন বিশিষ্ট আলেম মোহাম্মদ আদনান সেসে নিখোঁজ, তার পরিবার তার সন্ধান দাবি করছে।

এদিকে, বিএনপির আরেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, পরিমণির মামলা নেয়া হয়েছে,অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি তোহার পরিবারের, সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশের ৬০৪ টি পরিবারের। যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ তাদের ব্যাপারে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলতে পারছে না স্থানীয় পুলিশ স্টেশন কিছু বলতে পারছে, না সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়া হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়