নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪২, ১৫ জুন ২০২১
কাদের মির্জাকে প্রধানমন্ত্রীর ‘ম্যাসেজ’
শেখ হাসিনা ও কাদের মির্জা
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার বহিষ্কারের বিষয়টি গুজব ও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। একই সাথে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ম্যাসেজ দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাদের মির্জা তার ফেসবুক থেকে লাইভে এসে বলেন, সন্ধ্যার একটু আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ম্যাসেজ দিয়েছেন। তিনি বলেছেন- তুমি শান্ত থেকে কাজ কর, আর নিজের শরীরের প্রতি যত্ন রাখ। কোম্পানীগঞ্জে সব সমস্যার অচিরেই সমাধান করা হবে। প্রধানমন্ত্রীর এ ম্যাসেজের বিষয়টি জানানোর জন্য আমি এ লাইভে এসেছি।
তিনি বলেন, একটি মহল গত কয়েক দিন যাবত দেশ-বিদেশে আমাদের বাংলা ভাষাভাষীদের কাছে প্রচার করেছে আমাকে দল থেকে বহিষ্কার করা হবে। আসলে এটা শুনতে হাস্যকর- আমাকে কেন কী কারণে দল থেকে বহিষ্কার করা হবে। আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র ও চক্রান্তের পরও আমি শান্ত থেকে সব পরিস্থিতি মোকাবিলা করছি।
কাদের মির্জা আরও বলেন, যদি আগে থেকে এ বিষয়ে হস্তক্ষেপ করা হতো, তাহলে পরিস্থিতি আজকের এ পর্যায়ে পৌঁছত না। কিন্তু এ বিষয়ে যাদের দায়িত্ব ছিল তাদের অবহেলার কারণে পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছেছে। কোম্পানীগঞ্জে শান্তির স্বার্থে যেন অচিরেই এ অবস্থার অবসান ঘটে, তা আমি প্রত্যাশা করি। বিরোধী রাজনৈতিক দলের রাজনীতির অনুপস্থিতিতে সরকারি দলের রাজনীতি এবং নীতি-নৈতিকতা এমন অবস্থায় পৌঁছেছে যে, এখন রাজনীতি করার মতো পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। এটা চলতে দেয়া যায় না। অপরাজনীতির হোতাদের দল থেকে বের করে দিলে দলের কোনো ক্ষতি হবে না, দলও শক্তিশালী হবে।
প্রসঙ্গত, গত ১৩ জুন দুপুরে কাদের মির্জা লাইভে এসে তাকে দল থেকে বহিষ্কারের আভাস পেয়ে নিজেই আওয়ামী লীগ ও মেয়র পদ থেকে একসঙ্গে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছিলেন। এ সময় তিনি উল্লেখ করেন, আমার জীবনে হয়তো জনপ্রতিনিধি বা পৌরসভার মেয়র হিসেবে আজ শেষ কর্মদিবস। এজন্য দাপ্তরিক কাজ শেষ করার উদ্দেশ্যে অফিসের সব ফাইল সই করে দিয়েছি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















