নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৩৬, ১৬ জুন ২০২১
দিবাযত্ন কেন্দ্রের বিল সংসদে পাস: শিশু হারালে ১০ বছরের কারাদণ্ড
কর্মজীবী ও পেশাজীবী মায়েদের শিশুর জন্য মানসম্মত উপযুক্ত স্থানে নিরাপদ ও প্রাতিষ্ঠানিক পরিচর্যার লক্ষ্যে শিশুর দিবাকালীন অবস্থানের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র-২০২১ বিল পাস করেছে জাতীয় সংসদ। বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা।
বুধবার (১৬ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করা হলে বিলে জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাব দেন বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য। তাদের প্রস্তাবের পক্ষে আলোচনা করলেও জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব কণ্ঠভোটে বাতিল হয়।
উত্থাপিত বিলে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন সম্পর্কে বলা হয়েছে- এই আইন প্রবর্তনের পর সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনায় নির্ধারিত শ্রেণির কেন্দ্র স্থাপন করতে পারবে। তবে শর্ত থাকে যে সরকার সংবিধিবদ্ধ সংস্থা বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত কোন কেন্দ্র স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে নিবন্ধন গ্রহণের প্রয়োজন হবে না।
বিলে কর্তব্যে অবহেলার দ্বন্দ্ব সম্পর্কে বলা হয়েছে:
কোন ব্যক্তির কর্তব্যে অবহেলার কারণে কেন্দ্রে অবস্থানকালে কোনো শিশুর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হলে বা স্বাস্থ্যহানি ঘটলে উহা হবে একটি অপরাধ এবং উক্ত অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব ২ বছর কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
শিশুর প্রতি নিষ্ঠুর আচরণের দণ্ড সম্পর্কে বলা হয়েছে:
কোন ব্যক্তি কেন্দ্রে শিশুর সাথে নির্ধারিত নিষ্ঠুর আচরণ করলে হবে একটি অপরাধ এবং উক্ত অপরাধের জন্য ২ মাসের কারাদণ্ডে বা অনূর্ধ্ব ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
কেন্দ্র হতে শিশু নিখোঁজ বা হারিয়ে যাওয়ার দণ্ড:
কোন কেন্দ্র হতে কোন শিশু নিখোঁজ বা হারাইয়া গেলে উহা হবে একটি অপরাধ এবং উক্ত অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
বিলে অভিভাবকের সাথে মত বিনিময় সম্পর্কে বলা হয়েছে:
কেন্দ্র পরিচালনাকারী ব্যক্তি প্রত্যেক তিন মাসে অন্যুন একবার করে সেবাগ্রহণকারী অভিভাবকের সঙ্গে নির্ধারিত পদ্ধতিতে মতবিনিময় সভার আয়োজন করবে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















