নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:২৩, ১৬ জুন ২০২১
‘আবু ত্ব-হা আদনানের নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি’
আসাদুজ্জামান খান কামাল ও আবু ত্ব-হা মুহাম্মদ আদনান
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন ছয় দিন ধরে নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেছেন, ‘বক্তা আবু ত্ব-হা আদনানের নিখোঁজের বিষয়ে শুনেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’
বুধবার (১৬ জুন) গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১ তম ব্যাচ (পুরুষ) নবীন ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রিসোর্ট হোক আর বার হোক যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং নিবে।’
নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা , শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আপনারা অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাবেন। সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত ক্ষেত্রে আত্মনিবেদিত থেকে একটি মর্যাদাসীন ও সুদৃঢ় অবস্থানে এ বাহিনীকে দাঁড় করাতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















