নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪৫, ১৬ জুন ২০২১
‘বঙ্গভ্যাক্স’ টিকার ট্রায়ালে শর্তসাপেক্ষে অনুমতি
বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনা টিকা 'বঙ্গভ্যাক্স' মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। তবে এক্ষেত্রে তাদের কিছু শর্ত পূরণ করতে হবে।
বধবার (১৬ জুন) বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন বলেছেন, সরাসরি অনুমতি দেওয়া হয়েছে বলা যাবে না। তবে শর্ত দেওয়া হয়েছে। ভুল ত্রুটি ঠিক করলে আমরা অনুমতি দিয়ে দেব। শর্ত পূরণ করলে অনুমোদন দেওয়া হবে।
জানা গেছে, বিএমআরসির অনুমতি পেলে খুব শিগগিরই শতাধিক মানুষের ওপর এই টিকার ট্রায়াল চালানো হবে। এ জন্য কিছু বেসরকারি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৭ জানুয়ারি টিকার ট্রায়ালের জন্য নৈতিক ছাড়পত্র পেতে ১০ হাজার পৃষ্ঠার প্রটোকল পেপার বিএমআরসির কাছে জমা দেয় গ্লোব বায়োটেকের পক্ষে নিয়োজিত একটি গ্রুপ। কিন্তু এরপর এ টিকা নিয়ে বিশেষ কোনো অগ্রগতির খবর আর আসেনি।
এর আগে যুক্তরাষ্ট্রের মেডিক্যাল জার্নালে প্রকাশ করা হয় যে, গ্লোব বায়োটেকের করোনা টিকা 'বঙ্গভ্যাক্স' প্রাণিদেহে কার্যকর। এরপর মানবদেহে ট্রায়ালের জন্য বিএমআরসির অনুমোদনের অপেক্ষা ছিল প্রতিষ্ঠানটি। সবশেষ প্রতিষ্ঠানটিকে শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হলো।
যুক্তরাষ্ট্রের মেডিকেল জার্নাল 'ভ্যাকসিনে' বলা হয়, বঙ্গভ্যাক্স হলো এমআরএনএ প্রযুক্তিতে তৈরি বিশ্বের প্রথম এক ডোজের কার্যকরী টিকা যা সার্স-কভ-২ ভাইরাসের বিরুদ্ধে সফলভাবে মানবকোষ ও প্রাণীদেহে সুরক্ষা দিয়েছে। এ গবেষণাপত্র প্রকাশের পর ফের আলোচনায় আসে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের ভ্যাকসিন। প্রতিষ্ঠানটির দাবি, এই টিকা অন্তত ৬ মাস সুরক্ষা দেবে মানবদেহে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















