ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯, ১৬ জুন ২০২১
আপডেট: ১৬:৪৩, ১৬ জুন ২০২১

কোভ্যাক্স থেকে ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা আসছে আগস্টে

আগামী আগস্টেই দেশে আসবে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন। বুধবার (১৬ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

একই সাথে তিনি জানিয়েছেন, অ্যাস্ট্রাজেনেকার টিকার পাশাপাশি রাশিয়ার সঙ্গেও ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত আলোচনার যথেষ্ট অগ্রগতি এসেছে।

তিনি আরও বলেন, ‘চীনের সঙ্গে দেশের পক্ষ থেকে চুক্তি সম্পন্ন করা হয়েছে। চীন থেকে ফিরতি জবাব এলেই পরবর্তী পদক্ষেপ জানানো হবে। ইতোমধ্যেই চীনের উপহারের নতুন ৬ লাখ ভ্যাকসিনসহ বর্তমানে মজুত ১১ লাখ ভ্যাকসিন থেকে অন্তত ৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। এই ৫ লাখ মানুষ ১ম ও ২য় ডোজ গ্রহণ করবেন।’

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকার একটি চালান ৩১ মে রাতে দেশে আসে।

এই প্লাটফর্মের আওতায় বিভিন্ন দেশে টিকা বণ্টনের যে তালিকা কোভ্যাক্স ৩ ফেব্রুয়ারি প্রকাশ করে, তাতে দেখা যায়, জুনের শেষ নাগাদ বাংলাদেশ ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ কোভিড-১৯ টিকা পেতে যাচ্ছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়