নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:১৮, ১৬ জুন ২০২১
‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না-বাঁধ চাই’
প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে এসএম শাহজাদা
জাতীয় সংসদে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে নিজ এলাকার মানুষের দাবির কথা তুলে ধরেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
বুধবার (১৬ জুন) সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এভাবেই এলাকাবাসীর দাবির কথা জানান তিনি।
‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না- বাঁধ চাই’ লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বক্তব্য দেন সরকারদলীয় এসএম শাহজাদা।
উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে নিজের গলায় প্লেকার্ড ঝুলিয়ে এভাবে বক্তব্য দেন তিনি। বলেন, ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে আমি গিয়েছিলাম। তখন তারা এই প্ল্যাকার্ড ঝুলিয়ে তাদের দাবির কথা বলেছেন।
এর আগে বক্তব্যে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন এমপি শাহজাদা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















