ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ১৬ জুন ২০২১
আপডেট: ১১:৪০, ১৭ জুন ২০২১

ব্যাংক লেনদেন চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত

দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় চলমান লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। এ অবস্থায় সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন চলবে ১৫ জুলাই পর্যন্ত।

লকডাউন চলাকালে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজ বুধবার পর্যন্ত লেনদেন চলছিল বিকেল ৩টা পর্যন্ত। ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলছিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বুধবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত প্রজ্ঞাপন প্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুন) থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদন হবে বিকেল ৫টা পর্যন্ত।’

‘বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১৩ এপ্রিল ২০২১ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলাে।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়