ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩১, ১৬ জুন ২০২১
আপডেট: ২৩:৩২, ১৬ জুন ২০২১

‘সংক্রমণ হার বৃদ্ধি পেলে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে’

যেখানে সংক্রমণ হার বৃদ্ধি পাবে সেখানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

বুধবার (১৬ জুন) সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতিক সময়ে বিভিন্ন মহানগরীর বাইরে বিশেষ করে সীমান্তবর্তী জেলা সমূহে করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে যেখানে সংক্রমণ হার বৃদ্ধি পাবে সেখানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে সমস্ত এলাকা উচ্চ ঝুঁকি সম্পন্ন সেসব এলাকায় জেলা প্রশাসকগণ স্থানীয় জনপ্রতিনিধি সহ কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে সংক্রমণ রোধে লকডাউন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, করোনা সংক্রমণ সঠিকভাবে মোকাবেলায় সরকারি কর্মচারীরা প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। চলমান পরিস্থিতিতেও তাদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। যে সকল এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেসব এলাকার জনগণ যেন দুর্ভোগের শিকার না হয় সে জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা হয়েছে। তাই, জনগণ যেন অযথা স্বাস্থ্য বিধি ভঙ্গ না করে কিংবা জনসমাবেশ না ঘটায় সে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করতে প্রশাসনকে তৎপর থাকতে হবে।

উল্লেখ্য, বুধবার খুলনা জেলা প্রশাসন আয়োজিত টেকসই উন্নয়ন অভীষ্ট-৩ অর্জনের নিমিত্ত জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে শতভাগ উপজেলায় করোনাকালীন এবং করোনা পরবর্তী সময়ের জন্য জনগণের অক্সিজেন সরবরাহ নিশ্চিতকল্পে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক, হাইফ্লো ন্যাসাল ক্যানুলা ও ২০ শয্যা বিশিষ্ট আইসিইউ সুবিধার ভিত্তিমূল নিশ্চিতকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়