ঢাকা, বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬,   আষাঢ় ১১ ১৪৩৩

প্রকাশিত: ১২:৫৩, ৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১২:৫৩, ৭ সেপ্টেম্বর ২০১৯

ইবি রোটার‍্যাক্ট ক্লাবের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইবি: নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে রোটার‍্যাক্ট ক্লাবের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার ( ০৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় প্রশাসন ভবনের সামনে "সেবার মাধ্যমে বন্ধুত্ব" এই স্লোগানে রোটার‍্যাক্ট  ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির আয়োজনে এক আনন্দ র‍্যালি শুরু হয়।

এসময় র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় টিএস.সি.সি তে এসে মিলিত হয়। পরে রোটার‍্যাক্ট ক্লাবের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. গফুর গাজী, রোটার‍্যাক্ট ক্লাবের সহ -সভাপতি আশিকুর রহমান বনি, মেহেদী হাসান নিলয়, সাধারণ সম্পাদক রায়হান বাদশা রিপন ও ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোটারি ইন্টারন্যাশনালের যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব প্রতিষ্টিত হয় ১৯৬৬ সালে। এ সংগঠনটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্টিত হয় ১৯৯২ সালে।

আইনিউজ/রাকিব হোসেন/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়