ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৫, ১৭ জুন ২০২১
আপডেট: ১২:১২, ১৭ জুন ২০২১

রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে বিশেষ ট্রেন

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই রুটে চলাচলকারী সাধারণ মানুষের। তাই দুর্ভোগ নিরসনে আগামী রোববার (২০ জুন) থেকে গাজীপুর-ঢাকা রুটে চালু হচ্ছে বিশেষ ট্রেন সার্ভিস।

বুধবার (১৬ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

প্রতিমন্ত্রী লেখেন, সীমাহীন এই দুর্ভোগ কমাতে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে রোববার (২০ জুন) থেকে গাজীপুর-ঢাকা রুটে বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। এ জন্য তিনি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জনগণের দুর্ভোগ লাগবে আমার পক্ষ থেকে ভবিষ্যতেও সব ধরনের উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তিনি আরও লেখেন, গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তাটিকে যানজটমুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিআরটি প্রজেক্ট আমাদের উপহার হিসেবে দিয়েছেন। কিন্তু ঠিকাদারদের ক্রমাগত দায়িত্বজ্ঞানহীনতার কারণে অনেক বছর ধরে ধীর গতিতে কাজ করায় মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই। আবার যখন বর্ষাকাল আসে এই দুর্ভোগ কয়েকগুণ বৃদ্ধি পায়। বিআরটি প্রজেক্টে দায়িত্বপালনরত সচিব, পিডিসহ সবাইকে প্রায় প্রতিদিনই কয়েকবার করে ফোন করছি যাতে টঙ্গী গাজীপুরবাসীসহ এই সড়ক দিয়ে যাতায়াতকারী প্রায় ৩৭টি জেলার মানুষদের এই দুর্ভোগের হাত থেকে দ্রুত রক্ষা করা যায়। সিটি কর্পোরেশন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসনসহ সবাই আন্তরিকভাবে চেষ্টা করছে। গাজীপুর যাওয়ার সব বিকল্প রাস্তাগুলোয় একসঙ্গে কাজ চলমান থাকায়, সেই রাস্তাগুলো বিকল্প হিসেবে ব্যবহার করতে না পারায় এই দুর্ভোগ যেন আরও বেড়ে গেছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়