নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৩৬, ১৭ জুন ২০২১
জুলাই থেকে ফের শুরু হতে পারে গণটিকাদান কার্যক্রম
সবকিছু ঠিক থাকলে জুলাই মাস থেকে আবারো করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম শুরুর আশা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস।
বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ড. আহমদ কায়কাউস বলেন, ‘ভ্যাকসিনের জন্য আমরা পৃথিবীর সব জায়গায় চেষ্টা করেছি। যেখান থেকে পেয়েছি, তুলনামূলক কম মূল্যেই পেয়েছি। আরও পেতে দিনরাত চেষ্টা করে যাচ্ছি। কেনার জন্য বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পাশাপাশি নিজেরাও উৎপাদনের চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘আমরা এই ভ্যাকসিনের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছি। কারও দয়া চাই না, কিনেই নিতে চাই। আশা করছি জুলাই থেকে সাধারণ পর্যায়ে টিকাদান শুরু করতে পারব।’
মুখ্য সচিব ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন, উপ-পরিচালক (উপ সচিব) জাহেদুর রহমান প্রমুখ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















