ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ১৭ জুন ২০২১
আপডেট: ১৬:৩১, ১৭ জুন ২০২১

বাহাউদ্দিন নাছিম ফের করোনায় আক্রান্ত

আ ফ ম বাহাউদ্দিন নাছিম

আ ফ ম বাহাউদ্দিন নাছিম

ফের করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বুধবার (১৬ জুন) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

বৃহস্পতিবার তিনি রাজধানীর আরেকটি হাসপাতালে করোনা টেস্ট করতে দিয়েছেন। এর আগে করোনা টিকার দুটি ডোজ নিয়েছিলেন বাহাউদ্দিন নাছিম।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে বাহাউদ্দিন নাছিমের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ সেপ্টেম্বর তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়