ঢাকা, সোমবার ২৯ জুন ২০২৬,   আষাঢ় ১৫ ১৪৩৩

প্রকাশিত: ১৩:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৩:৩৯, ৭ সেপ্টেম্বর ২০১৯

ঝালকাঠিতে দিনব্যাপী ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

ঝালকাঠি: ঝালকাঠিতে ড্রাইভিং লাইসেন্স, বাইকারদের হেলমেটসহ সবধরনের যানবাহনে সকল প্রকার বৈধ কাগজ সাথে রাখার বিষয়ে জেলা পুলিশ জিরো টলারেন্স ঘোষনা দিয়েছে। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশে শনিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী ঝালকাঠি বাসস্ট্যান্ড, কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প মোড় এবং গাবখান সেতুর সংযোগ সড়কে সকল প্রকার ইঞ্জিন চালিত যানবাহনের কাগজপত্র যাচাই করেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

এসময় যাদের কাগজ ত্রুটিযুক্ত তাদেরকে মামলা দেওয়া হয় এবং যাদের কাগজপত্র ত্রুটিমুক্ত তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, সদর থানার ইন্সপেক্টর আবু তাহের, সদর ফাড়ির ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আদিল আকবর, ট্রাফিক সাব-ইন্সপেক্টর শামসুদ্দিন আহম্মেদ এবং ট্রাফিক সার্জেন্ট আবদুল্লাহ আল মেহেদি হাসানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

পুলিশ সুপার জানান, গত ১ মাস আগ থেকেই সপ্তাহের প্রতি শনিবার ঝালকাঠি ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। সড়কে যান চলাচলে বৈধ কাগজ সাথে রাখার বিষয়ে জিরো টলারেন্স ঘোষনা করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। বেশিরভাগ মোটর সাইকেলে প্রয়োজনীয় কাগজ ও হেলমেট না থাকায় গতকাল ১ দিনে অর্ধশত মামলা দেয়া হয় এবং সচেতনদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়