ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫০, ১৭ জুন ২০২১
আপডেট: ১১:৩৯, ১৮ জুন ২০২১

‘ঢাকায় ৬৮ শতাংশ রোগীই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত’

রাজধানী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশের দেহেই ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান পেয়েছেন আইসিডিডিআর,বি-এর একদল গবেষক। 

বৃহস্পতিবার (১৭ জুন) গণমাধ্যমকে এই তথ্যটি জানিয়েছেন আইসিডিডিআর,বির মিডিয়া ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খান।

তিনি বলেন, 'আমাদের ল্যাবে এসব নমুনা পরীক্ষা করে ৬৮ শতাংশ ডেলটা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।' 

তিনি জানান, গত মে মাসের শেষ এবং জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকায় করোনাভাইরাস আক্রান্ত ৬০ জনের নমুনার জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে ৬৮ শতাংশের দেহে ডেল্টার সংক্রমণ পেয়েছে আইসিডিডিআর,বি।

আইইডিসিআরের উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন এ ধরনটি দ্রুত ছড়ায় বলে এটা একটা উদ্বেগের বিষয় বলে মনে করছেন।

ডা. মুশতাক বলেন, এর আগে আইইডিসিআরের পরীক্ষায়ও ৫০টি নমুনার মধ্যে ৪০টিতে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছিল। এটা মোটামুটি অনুমিতই ছিল। ৬৮ শতাংশ ডেল্টা ধরন পাওয়া মানে এই ধরনটি আমাদের এখানে প্রাধান্য বিস্তার করছে। এটা অবশ্যই ঝুঁকির বিষয়। কারণ এই ধরন খুব দ্রুত ছড়ায়। আক্রান্ত মানুষকে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়। ধরন যাই হোক, করোনাভাইরাস থেকে প্রতিরোধের একটাই উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়