ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ১৮ জুন ২০২১
আপডেট: ২৩:৫৪, ১৮ জুন ২০২১

সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আজ দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একইসাথে কোথাও কোথাও ভারি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

শুক্রবার (১৮ জুন) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া আজকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ২৪ ঘণ্টার পরের ৩ দিনে (শনি, রবি ও সোম) বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়