ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২০, ১৮ জুন ২০২১
আপডেট: ১৯:০২, ১৮ জুন ২০২১

পুলিশ হেফাজতে রাখা হচ্ছে আবু ত্ব-হা ও তার সঙ্গীদের

আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার সঙ্গীদের আপাতত পুলিশ হেফাজতে রাখা হচ্ছে। শুক্রবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে রংপুর গোয়েন্দা পুলিশ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা থেকে ফিরে সিয়াম নামের এক বন্ধুর বাসায় ছিলেন ত্ব-হা ও সঙ্গীরা। তারা একটি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। 

তবে ব্যক্তিগত কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ জানায় এই মুহূর্তে তারা বলতে পারবেন না। সেটা ভেরিফাই করতে হবে। তাদের তথ্য যাচাই-বাছাই করব। আসলে সব ব্যক্তিগত কারণ তো বলা যায় না।

আবু ত্বহার পরিবার থেকে দাবি করা হয়েছে, ফোন করে টাকা চাওয়া হয়েছে। এমন বিষয় হচ্ছে, এটা সন্দেহমূলক। মুক্তিপণের বিষয়টি সম্পর্কে তার স্ত্রী বলেছিল ভুয়া নম্বর থেকে ফোন করা হয়েছিল। এমন অনেক প্রতারক থাকে।  যারা এমন ফোন দিয়ে থাকে। 

গোয়েন্দা পুলিশ বলছে, তাদেরকে আপাতত থানায় রাখা হবে। মামলার মতো এখনো কোনো এভিডেন্স আসেনি। প্রয়োজন হলে তাদেরকে আদালতে নেওয়া হবে। না হয় তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর সন্ধান মিলে রংপুরের আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। শুক্রবার দুপুরে তার শ্বশুরের বাসায় তাকে পাওয়া যায়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আবু ত্ব-হাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে জানায় পুলিশ। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়