ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২২, ১৯ জুন ২০২১
আপডেট: ১৭:০৫, ১৯ জুন ২০২১

বিএনপি থেকে বহিষ্কার হচ্ছেন সিলেটের শফী

সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শফী আহমদ চৌধুরী। তবে এতে সিদ্ধান্ত ছিলোনা দলের। আর তাই দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলো। 

গত মঙ্গলবার (১৬ জুন) নোটিশ দিয়ে তিনদিনের মধ্যে কারণ জানাতে বলা হয়েছিলো শফীকে। নির্ধারিত সময়ের মধ্যেই শুক্রবার (১৮ জুন) নোটিশের জবাব জানান শফী। কিন্তু তার ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বিএনপি।

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, শনিবার (১৯ জুন) বিএনপির নিয়মিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করে তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে।

এদিকে বিএনপির সদর দফতর জানাচ্ছে, দলের পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে শুক্রবার (১৮ জুন) দুপুরের দিকে বিএনপির কেন্দ্রীয় দফতরের মেইলে তিন পাতার একটি চিঠি পাঠান শফী আহমদ। সেখানে তিনি কবে থেকে বিএনপি করেন, দলের জন্য তার কী অবদান, দল করতে গিয়ে তার নামে কতগুলো মামলা হয়েছে– এসব বিষয় তুলে ধরেন। একই সঙ্গে কী কারণে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হয়েছেন, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন শফী আহমদ।

সেখানে তিনি উল্লেখ করার চেষ্টা করেন যে, নির্বাচনে অংশ নেওয়ার জন্য তার নির্বাচনী এলাকার জনগণের চাপ ছিল। এ কারণে তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নির্বাচনে জয়ী হতে পারলে এলাকার মানুষ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের জন্য তার কী কর্মপরিকল্পনা, সেটাও চিঠিতে তুলে ধরেন। আর নির্বাচনে কারচুপি হলে, মানুষ ভোট না দিতে পারলে কী ধরনের আন্দোলন ও প্রতিক্রিয়া হবে, তার ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেন চিঠিতে।

এ বিষয়ে শফী আহমদ চৌধুরী বলেন, ১৯৮৬ সালের নির্বাচনে সিলেট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে বিএনপিতে যোগ দেই। পরে বিএনপির মনোনয়ন নিয়ে এমপি হয়েছি। এখন আবারও জনগণের চাপে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে যাচ্ছি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়