নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:২১, ১৯ জুন ২০২১
অমির বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা: প্রতিবেদন দাখিল ১৪ জুলাই
তুহিন সিদ্দিকী অমি
চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
শনিবার (১৯ জুন) রাজধানীর দক্ষিণ খান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা যায়।
আদালতের সূত্র মতে, শুক্রবার (১৮ জুন) অমির মামলার এজাহার আদালতে পৌছায়। এরপর বিচারক মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ১৪ জুলাই দিন ধার্য করেন।
এর আগে বৃহস্পতিবার (১৭ জুন) রাজধানীর দক্ষিণ খান থানায় অমির বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করে এক ভুক্তভোগী। মামলায় অমি ছাড়া আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পাঁচ-সাতজনকে। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে অমির বিরুদ্ধে ৪টি মামলা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















