নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৮, ১৯ জুন ২০২১
আপডেট: ১৭:১৮, ১৯ জুন ২০২১
আপডেট: ১৭:১৮, ১৯ জুন ২০২১
প্রাইম ব্যাংকের পরিচালক মেরিনা চৌধুরী আর নেই
মেরিনা ইয়াসমিন চৌধুরী
প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালক মেরিনা ইয়াসমিন চৌধুরী আর নেই। শনিবার (১৯ জুন) সকাল ৯ টা ১৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মেরিনা ইয়াসমিন চৌধুরী দেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন বিএপিএলসি’র চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর স্ত্রী ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর মা।
মেরিনা ইয়াসমিন দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ইস্ট কোস্ট গ্রুপের পরিচালক ছিলেন। এর আগে তিনি তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
শনিবার বাদ এশা মরহুমার জানাযা মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠিত হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়






















