নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৫১, ১৯ জুন ২০২১
প্রথম দিনে সিনোফার্মের টিকা নিলেন ৪৩২০ জন
টিকাদান কার্যক্রম
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে শনিবার (১৯ জুন) থেকে শুরু হয়েছে চীনের সিনোফার্মের টিকাদান কর্মসূচী। এদিন চার হাজার ৩২০ জনের শরীরে এ টিকার প্রয়োগ করা হয়েছে। যার মধ্যে পুরুষ দুই হাজার ৯১ এবং নারী দুই হাজার ২২৯ জন।
এর আগে পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক মানুষকে সিনোফার্মের টিকা প্রদান করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত দেশের আট বিভাগে সিনোফার্মের টিকা নিয়েছেন ছয় হাজার ৫১২ জন। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ৬৯১ ও নারী দুই হাজার ৮২১ জন।
শনিবার টিকাগ্রহণকারীদের মধযে ঢাকা বিভাগে টিকা নেন এক হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৯১, চট্টগ্রাম বিভাগে ৬৫৩, রাজশাহী বিভাগে ৪৭৭, রংপুর বিভাগে ৭৪৮, খুলনা বিভাগে ৪৮৮, বরিশাল বিভাগে ১৮৬ এবং সিলেট বিভাগে ৩৩৩ জন সিনোফার্মের টিকা নেন।
উল্লেখ্য, চীনের উপহারের ১১ লাখ ডোজ টিকা ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন শুধুমাত্র তারাই পাবেন। শনিবার রাজধানীসহ সারাদেশে একযোগে টিকাদান শুরু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ১০ ধরনের মানুষকে এই সিনোফার্মের টিকা প্রদান করা হবে। তারা হলো-
-
বাংলাদেশে বসবাসরত সব চীনা নাগরিক এই টিকা পাবেন।
-
নির্ধারিত টিকাকেন্দ্রে ইতিমধ্যে নিবন্ধন করা ব্যক্তিরা, যারা এখনো কোনো টিকা পাননি, তারা টিকা পাবেন।
-
সরকারি স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যদের এই টিকা দেওয়া হবে।
-
জনশক্তি উন্নয়ন ব্যুরো কর্তৃক অনুমোদিত বিদেশগামী বাংলাদেশি অভিবাসী কর্মীরা এই তালিকায় আছেন।
-
অগ্রাধিকারের তালিকায় আছেন সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, সরকারি নার্সিং ও মেডিকেল কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা।
-
জাতীয় গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা এই টিকা পাবেন। প্রকল্পের তালিকায় আছে পদ্মা সেতু প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেল প্রকল্প, এক্সপ্রেস হাইওয়ে প্রকল্প, রূপপুর বিদ্যুৎ প্রকল্প ও রামপাল বিদ্যুৎ প্রকল্প।
-
এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী এবং কোভিড-১৯ মৃতদেহ সৎকারে জড়িত ব্যক্তিরা সিনোফার্মের এই টিকা পাবেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















