নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩৪, ২০ জুন ২০২১
ক্ষমতায় থাকা মানে মানুষের সেবা করার সুযোগ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় বসে শুধু নিজে খাব, নিজে ভালো থাকব সেটা তো না। ক্ষমতায় থাকা মানে হচ্ছে মানুষের সেবা করার একটা সুযোগ, মানুষের জন্য কিছু করার সুযোগ।
রোববার (২০ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘আশ্রয়ণ প্রকল্পের’ দ্বিতীয় ধাপে সাড়ে ৫৩ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ‘উপহার’ দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, মানুষের সেবক হিসেবে যখনই প্রথম সরকার গঠন করি, আমি ঘোষণা দিয়েছিলাম, যে সেবক হিসেবেই নিজেকে আমরা তৈরি করেছি এবং সেভাবেই সাহায্য করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা তো লুটপাটের রাজনীতি করে গেছে। দেশের উন্নয়নের জন্য তাদের কোনো চিন্তাই ছিল না। এই সীমিত আর্থিক সম্পদ নিয়েই আমরা কিন্তু এই ছিন্নমূল মানুষ, গৃহহারা মানুষ, ভূমিহীন মানুষ, তাদের পুনর্বাসনের কাজ শুরু করি।
সরকারপ্রধান বলেন, আমি পুরো বাংলাদেশ ঘুরেছি, গ্রাম-গঞ্জে, মাঠে-ঘাটে। কোথায় কী সমস্যা জানি। আওয়ামী লীগ অধিকার নিয়ে কাজ করে। জাতির পিতা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন। তার পদাঙ্ক অনুসরণ করেই আমরা এগিয়ে যাচ্ছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর জাতির পিতা গুচ্ছগ্রাম নির্মাণের মাধ্যমে ভূমিহীনদের খাসজমি দেওয়া এবং তাদের জন্য গৃহনির্মাণের কাজ শুরু করেছিলেন, সেই থেকে যাত্রা শুরু।
ভূমিহীন-গৃহহীন মানুষকে স্থায়ী ঠিকানা করে দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট থেকে ৫ কোটি টাকা অনুদান দিয়ে তহবিল চালু করা হয়। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসেন বলেও জানান প্রধানমন্ত্রী।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















