নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:১৮, ২০ জুন ২০২১
যেকোনো দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সদা প্রস্তুত থাকবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলায় সদা প্রস্তুত থাকবে।
রোববার (২০ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হওয়া ‘টাইগার এমএনআরএস’ মিসাইলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
পরিবর্তিত বিশ্বের নিরাপত্তাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে সর্বোচ্চ পেশাদারি, দক্ষতা ও উৎকর্ষ অর্জনে মনোযোগী হতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি- বাংলাদেশ সেনাবাহিনী অতীতের সাফল্য অব্যাহত রেখে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে।’
এই টাইগার এমএলআরএমএস অন্যান্য আর্টিলারি সিস্টেমের তুলনায় কম সময়ে একই সঙ্গে দূরবর্তী একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর বিদ্যমান সক্ষমতা আরও বাড়াতে এটি একটি নতুন মাত্রা যোগ করবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি এই আধুনিক পদ্ধতি (এমএলআরএমএস) বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেনা সদস্যদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে।’
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সাভার সেনানিবাস প্রান্তে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় টাইগার এমএলআরএস সম্পর্কে একটি অডিও-ভিজ্যুয়াল তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















