নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩০, ২০ জুন ২০২১
অসুস্থ হয়ে হাসপাতালে ইসি মাহবুব তালুকদার
অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। রোববার (২০ জুন) তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মাহবুব তালুকদার জ্বরে আক্রান্ত। তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। তবে তার করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ রয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, মাহবুব তালুকদার শনিবার গভীর রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে তাপমাত্রা ১০৩ ডিগ্রি উঠে যায়। ওই অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। রোববার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এদিন তার শরীরের তাপমাত্রা কমেছে।
মুহাম্মদ এনাম উদ্দীন জানান, স্যার অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















